× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণঃ ধর্ষক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Paikgacha-Thana-1.jpg

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় চাকুরিজীবি ছেলের সাথে বিয়ে দেয়ার নাম করে বাড়ীতে ডেকে এনে মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষন করার ঘটনা ঘটেছে। এ অভিযোগে ধর্ষককে পুলিশ আটক করেছে।

গত ৩ মার্চ উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত রহিম বক্সর ছেলে মিজানুর রহমান সোনাতনকাটি গ্রামের শেখ ফরিদ উদ্দীনের স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন করে পার্শ্ববর্তী থানা কয়রার অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরের দিন সকাল ৭টায় কপিলমুনি ধান্য চত্বরে ছেড়ে দিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।ভিকটিমের কাছ থেকে বিস্তারিত জানার পর ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে।পুলিশ তাকে সোমবার রাতে সোনাতন কাটি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।বাদী মেরিনা বেগম জানান,তার মেয়েকে কয়রায় বাড়ী চাকুরিজীবি একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে ধর্ষক তার বাড়ীতে তাকে সহ মেয়েকে ডেকে আনে।

এসময় তাকে কোমলীয় পানি খেতে দিলে সে অজ্ঞান হয়ে গেলে তার মেয়েকে জোরপুর্বক ধর্ষন করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। একদিন পর ৪ মার্চ সকালে তাকে কপিলমুনি ধান্য চত্বরে বেহাল অবস্থায় পাই।ওসি এজাজ শফী জানান,ধর্ষন মামলায় ধর্ষককে উপযুক্ত শাস্তির জন্য সবটুকু আইনগত ব্যবস্থা নেয়া হবে।এব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।


এ ক্যটাগরির আরো খবর..