নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস

মেহের আমজাদ, মেহেরপুর ১৫ আগষ্ট, ২০১৬: নানা কর্মসূচী মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯ টার দিকে শহীদ সামসূজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও জেলার পাড়া মহল্লা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে কাঙালী ভোজের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।