× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মেহেরপুরের বিভিন্ন পাড়া মহল্লায় চলছে কাঙালী ভোজ

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন পাড়া মহল্লায় চলছে কাঙালি ভোজের আয়োজন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান এ কাঙালি ভোজের আয়োজন করেছে। সোমবার সকাল থেকে প্যান্ডেল করে খিচুড়ি রান্নার কাজে ব্যস্ত সময় পার করছে নেতা-কর্মীরা। দুপরে অসহায় ও দুস্থ্যদের মাঝে এ খিচুড়ি বিতরণ করা হবে। এছাড়া সকাল থেকে জেলার সকল সরকারি, আদাসরকারি, স্বায়িত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে বিধি মোতাবেক জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাদ যোহর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রুহের শান্তি ও মাগফেরাত কামণা করে সকল মসজিদে মিলাদ মহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। সুবিধাজনক সময়ে সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপসানলয়ে সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামণা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহীদ শামসুজ্জাহা পার্কে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..