× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

পিআইডি

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী।

­­­­স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনাড়ম্বর এই অনুষ্ঠান। এ সময় শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। ক্রীড়া সংগঠক ও ফুটবল প্রেমী, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাণী পাঠের পর তাঁর স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় ও বর্ণিল জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত তাঁর স্বাগত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে তাঁর নির্ভীক, বীরোচিত অংশগ্রহণ এবং স্বাধীন বাংলাদেশে দেশ গড়ার কাজে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি ১৫ আগস্ট কালরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন। স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবল জাগরণে শেখ কামালের অগ্রণী ভূমিকার কথাও তিনি স্মরণ করেন। ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্প গোষ্ঠী প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা উল্লেখ করে একজন শিল্পানুরাগী এবং দক্ষ সংগঠক হিসেবে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে শেখ কামালকে স্মরণ করেন।

রাষ্ট্রদূত শহীদ শেখ কামালের কর্মময় জীবন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল তরুণকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..