× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নোয়াখালী প্রতিনিধি

নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যক্তির ৬ বছরের কারাদন্ড

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০২২
নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যক্তির ৬ বছরের কারাদন্ড

নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যবসায়ীকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় চল্লিশ হাজার টাকা অর্থ দন্ড করে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামির নাম মো.হানিফ সে ফেনী জেলার সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজামিয়ার ছেলে। রোববার (২৭ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দন্ডাদেশ দেয়।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আসামি মো.হানিফ নিজেকে ফেনী জেলার ফেনী উপজেলা দিন পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের বাথানিয়া ডেইরি ফার্মের মালিক ও স্বত্বাধিকারী দাবি করে জাল,ভুয়া কাগজপত্র সৃজন করে।

উক্ত কাগজপত্র কে খাঁটি হিসেবে ব্যবহার করে সোনালী ব্যাংক ফেনীতে দাখিল করে ৪ লক্ষ টাকা এসএমই ঋণ মঞ্জুর করে। এরপর আসামি ঋণের ৩ লক্ষ ৬০ হাজার টাকা হস্তান্তর পূর্বক উঠিয়ে আত্মসাৎ করে। কিন্তু দুদকের তদন্তে বাস্তবে বাথানিয়া ডেইরি ফার্মের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। ইহা একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বিচারক উপস্থিত আসামিকে দন্ডাদেশ দিয়ে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে।


এ ক্যটাগরির আরো খবর..