× Banner
সর্বশেষ
পদ্মা সেতু এবং যমুনা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যানবাহন পারাপার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্যসহ আটক -১ সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. ইউনূস ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ৬ শিশুর মৃত্যু; আদ-দ্বীন হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এর আগে গত ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সামাজিক মাধ্যমে নিজের এই প্রাপ্তির অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বরেণ্য এই ব্যক্তি।

হানিফ সংকেত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক কিংবদন্তি। তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরছেন। সামাজিক অসংগতি নিয়ে তার তীক্ষ্ণ অথচ মার্জিত হাস্যরস দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত।

ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি অভিনয় জগতেও হানিফ সংকেতের বিচরণ ছিল প্রশংসনীয়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মাণে ‘কুসুম’ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্র অঙ্গনে ১৯৮৮ সালে ‘আগমন’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন। পরবর্তীতে ‘চাঁপা ডাঙ্গার বউ’ এবং ‘ঢাকা-৮৬’ এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতেও তাকে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..