আজ ৭ ভাদ্র মঙ্গলবারের আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত হয়ে বিপুল অর্থব্যয় করলেও আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমের বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। তবে, পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ না থাকায় আপনার মন খারাপ হতে পারে। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে ভগবানের কৃপাবলে মনে করুন এবং নিজের মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন।
বৃষ রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। অর্থ আমাদের জীবনে প্রয়োজনীয় হলেও অর্থের প্রতি এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না, যাতে আপনার সম্পর্কগুলি নষ্ট হয়। অন্যদের সঙ্গে নিজের গোপন বিষয়গুলি ভাগ করে নেবেন না। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি নিজের অজান্তেই কোনও ভুল করতে পারেন। এদিকে থেকে অবশ্যই সতর্ক থাকুন। ব্যবসায়ীদের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আপনি আজ অবসর সময়ে কিছু সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: ব্যবসা-বাণিজ্য এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে স্কুল, হোস্টেল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা অনাথ আশ্রমে বইপত্র ও শিক্ষার অন্যান্য সামগ্রী অর্পণ করুন।
আরও পড়ুনঃ আজ (৭ ভাদ্র) ২৫ আগস্ট মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে
মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ হতে পারে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি কোন ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা এবং পুরস্কার পেতে পারেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করবেন না। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে নীল রঙের বা নীলাভ ফুল দিন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি সম্পন্ন করুন। আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি করতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বটগাছের গোড়ায় দুধ অর্পণ করুন এবং সেই ভেজা মাটির তিলক কপালে পরুন।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। ভবিষ্যতে দাম বাড়তে পারে এমন কোনও জিনিস কেনার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পেতে পারেন। আপনার আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই কোনও কাজের কারণে তা স্থগিত হতে পারে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে লালচে-বাদামী রঙের পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার (যেমন: মিছরি) খেতে দিন।
কন্যা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি আজ অত্যন্ত সক্রিয় থাকবেন। যাঁরা আপনাকে উত্ত্যক্ত করেন তাঁদের থেকে দূরে থাকুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যোগ্য ব্যক্তিরা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্মুখীন হতে পারেন। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিদ্বান ও বুদ্ধিমান ব্যক্তিদের সম্মান এবং শ্রদ্ধা করুন।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের সতর্ক থাকতে। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি কোনও শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। আপনার সৃজনশীল ক্ষমতা আজ স্বীকৃতি অর্জন করবে। বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রিয়জনদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ আপনি কোনও সাফল্যের সম্মুখীন হতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আজ আপনি একজন কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দাঁতের যন্ত্রণা এবং পেটের গোলমালে ভুগতে পারেন। তাই, চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ কোনও কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে অবশ্যই পুনর্মূল্যায়ন করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিদিন তিলের তেল দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করুন।
মকর রাশি: আপনি আজ একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে অর্থ লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে এবং আপনার ভালো কাজের প্রশংসা আপনি পেতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য সময় পেতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখুন।
কুম্ভ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরুষ ও স্ত্রী তোতাপাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।
মীন রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কোনও সরঞ্জাম কিনতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আজ আপনার দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গঙ্গাজল সেবন করুন।




