× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

শার্শা প্রতিনিধি

চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ

গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গড়ে তোলা হয়েছিল উপ-স্বাস্থ্যকেন্দ্র। তবে বাস্তবে এসব কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। যশোরের শার্শা উপজেলায় এমন চিত্রই দেখা গেছে।
শার্শা উপজেলার অধীনে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল থাকলেও সেখানে নেই কোনো সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফলে বন্দর এলাকার শ্রমিকসহ স্থানীয়দের জরুরি প্রয়োজনে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যা অনেকের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় পাঁচটি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র থাকলেও অধিকাংশ কেন্দ্রেই নেই নিয়মিত চিকিৎসক। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ উপ-স্বাস্থ্যকেন্দ্রেই নেই কোনো ডাক্তার কিংবা নিয়মিত স্বাস্থ্যকর্মী। অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদ ও জানালায় জমেছে মাকড়সার জাল। কোথাও কোথাও দরজা-জানালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে ডাক্তার নিয়োগ দেওয়া হলেও তারা ইউনিয়ন পর্যায়ের এসব কেন্দ্রে নিয়মিত উপস্থিত থাকেন না। ফলে অনেক কেন্দ্র কার্যত তালাবদ্ধ কিংবা নামমাত্র চালু রয়েছে। এতে বাধ্য হয়ে গ্রামীণ মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা বেসরকারি ক্লিনিকের ওপর নির্ভর করছেন, যা তাদের জন্য অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
একাধিক ভুক্তভোগী জানান, “জরুরি সময়ে ডাক্তার পাওয়া যায় না, অনেক দূরে যেতে হয়। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও নিতে পারি না।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ জানান, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ৬টি ইউনিয়ন সাব-সেন্টার রয়েছে। এর মধ্যে তিনটিতে মেডিকেল অফিসার থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট থাকায় তাদের সেখানে সংযুক্ত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে কোনো মেডিকেল অফিসার নেই। উপ-সহকারী মেডিকেল অফিসাররাও স্বল্পসংখ্যক হওয়ায় সব জায়গায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, “উপজেলার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার স্বল্পতার বিষয়টি আমাদের নজরে এসেছে। এছাড়া প্রয়োজনীয় সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। উপজেলা পরিষদের মাধ্যমে বরাদ্দ দিয়ে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করা জরুরি। অন্যথায় সরকারের স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য ব্যাহত হবে।


এ ক্যটাগরির আরো খবর..