× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ধামইরহাটে ৫ যুগ পর কালিপূজা উদযাপন করল শতাধিক হিন্দু পরিবার

admin
হালনাগাদ: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:   নওগাঁর ধামইরহাটে প্রায় ৬০ বছর পর কালিপূজা (দ্বিপাবলী) উদযাপন করল কোকিল তরফদার পাড়া গ্রামের শতাধিক হিন্দু পরিবার। নেচে-গেয়ে উৎসব মুখর পরিবেশে ঠাকুর-পুরোহিতদের নিয়ে দ্বিপাবলী উদযাপন ছিল দেখারমত।

স্থানীয় পুরোহিত নানাইচ গ্রামের ঠাকুর কালিদাস সিং জানান, প্রায় ৫ যুব পূর্বে এই এলাকার সনাতনধর্ম পরায়ন কিশোরীকান্ত ্ওই এলাকার জনৈক এক ব্যক্তির নামে ৬ বিঘা জমি সেবায়েত হিসেবে দান করেন। পরবর্তীতে সেবায়েত গ্রহনকারী নিজে উক্ত সম্পত্তিতে রোপিত ধান চাষাবাদ করে এবং টাকাসব নিজের আত্মসাৎ করে। শুধূ তাই নয় সেবায়েত গ্রহণকারী জমিগুলো অন্যত্র বিত্রি করে দিলে সেই থেকে প্রায় ৬০ বছর যাবৎ ওই স্থানে কালিপূজা বন্ধ থাকে।

এ বিষয়ে যতীন পাহানে ছেলে কৃষ্ণা পাহান বাদী হয়ে আদালতে ৯৯/১৭ নং মামলা দায়ের করেছেন। সম্প্রতি মন্দিরের সভাপতি রনজিত কুমার সিং, সম্পাদক মগেন পাহান ও ধর্মানুরাগী সদস্য রতন পাহানের নেতৃত্বে এবং স্থানীয়দের সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় আবারও ওই মন্দিরে দীর্ঘ ৫ যুগ পর দ্বিপাবলী উদযাপিত হলো।


এ ক্যটাগরির আরো খবর..