ধর্মীয় উগ্রবাদ সম্পর্কে সতর্ক থাকতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। যারা ধর্মীয় উগ্রবাদ ও মতবাদ সৃষ্টি করেন, তারা মুলত তাদের স্বার্থ হাসিলের জন্য এ কাজ করেন। এ উগ্রবাদী দল মুসলমান, হিন্দু, বৌদ্ধ-সহ সব ধর্মে রয়েছে।  বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর চকবাজারে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি  আয়োজিত বিজয়া সম্মিলন-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে আমাদের সরকারের অবস্থান জিরো টলারেন্স। ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতিতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।