ক্রীড়া প্রতিষ্ঠান যেনো ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয় -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

কিছু কিছু ক্রীড়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করার কারণে ক্রীড়াঙ্গনের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সে জায়গা থেকে উত্তরণে সকলে মিলে কাজ করতে হবে। ক্রীড়াবিদদের স্বপ্ন যেনো কারো ভুলে নষ্ট না হয়ে যায়। ক্রীড়া প্রতিষ্ঠান যেনো ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৩৫তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া সংগঠকদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সরকার ক্রীড়াকে সকল পৃষ্ঠপোষকতা দিতে প্রস্তুত। তবে ক্রীড়াবিদদের ক্রীড়ার প্রতি মনোযোগী হতে হবে, আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নাই। ক্রীড়া চর্চার মাধ্যমে শহর থেকে গ্রাম সবখানে সকলকে উজ্জীবিত করে তুলতে হবে।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট এম আমিন উদ্দিন ও ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু।

অনুষ্ঠান শেষে  মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।