× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি -পরিকল্পনামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
দেশের জনগণের কল্যাণ

দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকারও তা পারেনি, তবে সরকার চেষ্টা করছে। দেশের বহু মানুষ এখনো দিন আনে, দিন খায়। আমাদের ঘরে যেন ৪০০ থেকে ৫০০ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ ১ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ব্রতী প্রাঙ্গণে ‘২০ পেরিয়ে ব্রতী’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষের ঘরে দুই তিন দিনের বেশি আহার নেই। দেশের ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়। এই অবস্থায় বসবাস করছি।

এতে ব্রতীর ২০ বছরের অর্জন ও প্রান্তজনের জীবনমান পরিবর্তনের কাহিনী তুলে ধরা হয়। অনুষ্ঠানটি নূরজাহান মুরশিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের বর্তমান উন্নয়নের অন্তরালে রয়েছে আর্তনাদ, বেদনা। এই উন্নতিতে বৈষম্য বাড়ছে। এই করোনা মহামারিতেও ধনীরা আরও ধনী হয়েছে। সুযোগ বঞ্চিত ব্যক্তিদের উন্নতি হচ্ছে না। গত ৫০ বছরেও দেশের জনগণের প্রকৃত মুক্তি মেলেনি বলে মন্তব্য করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।  শুধু স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশে যত উন্নতি হচ্ছে, তত বৈষম্য বাড়ছে।

সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, বর্তমান সময়ে দেশের তরুণেরা সবচেয়ে বেশি হতাশ ও বিভ্রান্ত। তরুণেরা বিপদের মধ্যে আছে। তাঁদের দেখলে মনে হয়, দেশ জয়ের পরে পরাজিত হয়ে গেছে। যে জয় ১৯৭১ সালে এসেছিল, তা ক্রমাগত জীবন থেকে দূরে সরে গেছে। সামাজিক পরিবর্তন দরকার। গণতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনপ্রতিনিধিদের শাসন ও জবাবদিহি এবং সুযোগের সমতা এই আদর্শকে ধারণ করে জাগরণ হতে হবে। বর্তমানে জবাবদিহির অভাব ভয়ানক হয়ে দেখা দিয়েছে।

অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। তিনি বলেন, ব্রতী জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করছে। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কথা ঢাকায় পৌঁছায় না। প্রান্তিকপর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক ইতিবাচক পরিবর্তন আনছে। এসব পরিবর্তনকে বড় পরিসরে করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..