দিনাজপুর জেলা প্রতিনিধি: মুজিববর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি (পুরুষ ও নারী )প্রতিযোগিতা ২০২১ শুভ উদ্বোধন করা হয়েছে ।
বাংলাদেশের জাতীয় কাবাডি খেলা একসময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা পুনর্জীবিত করতে এ আয়োজন উল্লেখ করে প্রধান আতিথী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খেলা উদ্বোধন কালে বলেন,আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে গেলে পড়াশোনার পাশাপাশি শরীর সুস্থ রাখতে ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতেই আমাদের এই প্রচেষ্টা ।
দিনাজপুর জেলার গোর-এ-শহিদ বড় ময়দানে কোতোয়ালি থানা আয়োজনে ওসি মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর আর্কেল সুজন সরকার , জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার , ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ প্রমুখ্য ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ পৌরসভা মিলে মোট ১১ টি দল খেলায় অংশগ্রহণ করবে ।



