× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মুনছুরা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ৩ দিন ঘরে আটকে রেখে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রুবেল (২৭) ও শ্বশুর তফিজুল ইসলামকে (৫২) আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনছুরা ওই গ্রামের মাসুদ রানা ওরফে রুবেলের স্ত্রী।
গৃহবধূর মা রজিনা বেগম অভিযোগ করে বলেন, রুবেল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মুনছুরাকে মারপিটসহ বিভিন্ন প্রকার অত্যাচার করে আসছিল।
গত কয়েকদিন ধরে তাকে ঘরে বন্দি করে খাবার দেয়া বন্ধ করে দেয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে।
বুধবার বিকেলে এক প্রতিবেশী মোবাইল ফোনে আমাদের জানালে আমি ছুটে এসে দেখি মেয়ের মরদেহ পড়ে রয়েছে। বাড়ির সব দরজা তালাবদ্ধ। লোকজন কেউ নেই।
বালিয়াডাঙ্গী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..