× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিনাইদহে ১০ম শ্রেণীর স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে সাইদুর জামান সিফাত নামের ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কালিকাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর জামান সিফাত শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র। সে কালিকাপুর পশ্চিমপাড়া এলাকার মনোয়ার মিয়ার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শুক্রবার রাতে সিফাতের বন্ধু মোঃ মাহির সাথে একই এলাকার সুমন ও লিওন নামের দুই যুবকের মারামারি হয়। বিষয়টি তখন মিমাংসা হয়ে যায়। শনিবার সকালে মাহি ও সিফাত শহরের কালিকাপুর মোড়ে বসে মোবাইলে গেম খেলছিল।

এসময় সুমন ও লিয়নসহ আরও ২ জন যুবক এসে মাহিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত শুরু করে।

সেসময় সিফাত তাদের বাঁধা দিলে তারা সিফাতকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিফাতের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..