× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
ভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুস সামাদ (৬২) নামের অগ্রনী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ে বাড়ি থেকে সকালে হাটতে বেরিয়েছিলো আব্দুস সামাদ।

সাড়ে ৬ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা গামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭ টার দিকে মারা যায় আব্দুস সামাদ।


এ ক্যটাগরির আরো খবর..