× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মুল আসামীদেরগ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রুনি মাস্টার, তৈয়ব আলী, জাহিদ হোসেন, নিহতের পিতা- রায়হান মন্ডল, মাতা সোনাবান খাতুন, ভাই রিপন আলীসহ অনেকে।

এসময় বক্তারা কৃষক রতন হত্যার মুল আসামী জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। উল্টো আসামীরা বাদি পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বক্তারা দ্রুত হত্যাকারী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেফতার করার দাবি জানান।

গত ১৬ এপ্রিল সকালে ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে উপজেলার বসন্তপুর গ্রামে কৃষক রতনকে কুপিয়ে হত্যা করে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরস হ কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..