× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

৯০ শতাংশ সাংসদ জাতীয় সংগীত গাইতে পারেনা -ফিরোজ রশীদ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, জাতীয় সংসদের ৯০ ভাগ সদস্য জাতীয় সংগীত গাইতে পারেন না ।

তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় সংসদের ৩৫০ জন সদস্যকে যদি এক এক করে জাতীয় সংগীত গাইতে বলা হয় বা স্পিকার নির্দেশ দেন তাহলে ৯০ শতাংশ সংসদ সদস্য জাতীয় সংগীত গাইতে পারবেন না। প্রধানমন্ত্রী পারবেন। তাঁর সামনে যে কয়জন আছেন তাঁরা পারবেন। আমাদের সারিতে যাঁরা আছেন, তাঁরা সবাই বাদ পড়বেন।

রোববার পুরান ঢাকার ওয়ারীর দক্ষিণ মুহসেন্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ রশীদ এ কথা বলেন। জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আগে আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারতাম না। সব সাইনবোর্ড উর্দু ও ইংরেজিতে লেখা থাকত। কিন্তু বাংলায় থাকত না। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ বা ভূখণ্ড, লাল সবুজের পতাকা ও জাতীয় সংগীত এই তিনটি জিনিস দিয়ে গেছেন। বঙ্গবন্ধু বলেছেন, “এই তিনটি জিনিসের জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। পাকিস্তানিরা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। ছোট ছোট শিশুদের নির্মমভাবে মেরেছে। কিন্ত আমরা কিছুতেই দমে যাইনি। দেশ স্বাধীন করেছি। তাই তোমাদের কাছে এই তিনটি জিনিস রেখে যাচ্ছি। তোমাদের জীবনের চলার পথে তা মনে রাখবা। তা হলে নিজের মধ্যে দেশপ্রেম জন্মাবে।


এ ক্যটাগরির আরো খবর..