বেনাপোল সীমান্তে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে থেকে ১ কেজি গাঁজাসহ হযরত আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে বেনাপোল পোর্ট থানাধীন ডুব পাড়ার মোড় থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক হযরত আলী বেনাপোল পোর্ট থানার ডুব পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে৷ পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে,  এসআই পিন্টু লাল দাস বেনাপোল পোর্ট থানার ডুব পাড়া মোড় থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে৷ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।