দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী বিষয়ক সেমিনার

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৩-১৮) :  “শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা, এই প্রতিপাদ্য মেহেরপর জেলা সমাজসেবার উদ্যোগে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সপার আনিছুর রহমান, জেলা সমাজসেবার উপ-পরিচালক দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, গাংনী সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান প্রমূখ। এসময় জেলার দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।