সালথায় মোবাইল কোর্টে ৩ জনের জরিমানা

সালথায় মোবাইল কোর্টে ৩ জনের জরিমানা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ভোক্তা অধিকার আইনে দুই ফল ব্যবসায়ী ও লাইসেন্স না থাকায় এক করাতকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার দুপুরে সদর বাজার ও নকুলহাটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান (টুটুল)।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সালথা বাজারের ফল ব্যবসায়ী আরব আলী ও সমীর বাবু ক্রেতাদের ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রত্যাককে ১হাজার করে দুইজনকে ২হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকার করাতকল মালিক শফিকুল ইসলামকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।