আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি, আইসিএসবি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি শুরু হয় ভোরে সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে। আইসিএসবির কাউন্সিল সদস্য, সদস্য এবং কর্মকর্তাদের অংশগ্রহনে একটি র‍্যালী আইসিএসবির ক্যাম্পাস থেকে ব্যানার ও পুষ্পস্তবক সহ প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস, সাবেক ভাইস-প্রেসিডেন্ট জনাব এ কে এম মুশফিকুর রহমান এফসিএস, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি এর চেয়ারম্যান জনাব সৈয়দ মাহমুদ হাসান এফসিএস, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি এর কো-চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ এবং আইসিএসবির কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।