শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে শার্শা থানার বসতপুর রসুলপুর মোড় থেকে এ ফেনসিডিল জব্দ করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আঃ রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বসতপুর রসুলপুর মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করে। তবে এসময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।