যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগজ্ঞ থানার হাজিরপাড়া বাজার এলাকার আব্দুল হাইয়ের ছেলে আনোয়ার হোসেন রাজীব (২২)।
বর্তমান সাং-দক্ষিণ বুরুজ বাগান (জনৈক মোঃ আনারুল কবির, পিতা-আমির হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া),শার্শা থানা যশোর।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সাড়ে বারোটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন যাদবপুর ডকের বাগান এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ অক্টোবর রাত ২ টার সময় শার্শা থানাধীন যাদবপুর ডকেরবাগান আনছার ক্যাম্পের পিছনে সবুজ মন্ডল এর বাড়ীর পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে আটক আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।তৎপ্রেক্ষিতে আসামীকে ইং ২৬/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





