× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ছাত্রীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিল শিক্ষক

admin
হালনাগাদ: বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব কন্যাশিশু দিবসের একদিন পার না হতেই এক কন্যাশিশুর প্রতি নির্মমতার উদাহরণ তৈরি করল ভারতের অন্ধ্র প্রদেশ। কিন্ডারগার্টেনের খুদে শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিল তারই স্কুলের শিক্ষক। এই নির্মম ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। খবর এবিপি আনন্দর।

খবরে বলা হয়, ওই স্কুলে শিশুকন্যাদের প্রতি এমন নির্যাতনের আরো অনেক ঘটনা ঘটেছে। অনেককেই শিক্ষকের নির্মমতার শিকার হতে হয়েছে। এর মধ্যে রয়েছে- কখনও স্কেলের ঘা, কখনও নিল ডাউন করে রাখা বা লোহার রডের ছ্যাঁকা। বিভিন্ন ঘটনাই মাঝে মাঝে প্রকাশ্যে এসেছে। আর এবার শিক্ষকের অমানবিকতা আগের চেয়েও ছাড়িয়ে গেল। গরম ইস্ত্রির ওপরই বসিয়ে দিল ক্ষুব্ধ স্কুলশিক্ষক। ছোট্ট একরত্তি এই মেয়েটির অপরাধ, সে সামান্য একটু কথার অবাধ্য হয়েছিল। তাই তাকে শিক্ষা দিতে এই কঠিন শাস্তিকেই বেছে নেয় নিষ্ঠুর স্কুলশিক্ষক। মেয়েটির পিছনের অনেকটা অংশ পুড়ে গেছে। এবারের ঘটনাটি এলাকাতেও বেশ তোলপাড় হচ্ছে। তাই শিশু সুরক্ষা কমিশন সেখানকার জেলা কালেক্টর ও পুলিশের এসপির কাছে এই ঘটনার বিস্তারিত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..