× Banner
সর্বশেষ
বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

নেশার টাকার জন্য মেয়েকে দিয়ে অনৈতিক কাজ করাতেন মা

admin
হালনাগাদ: বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পরপর দু’বার পরকীয়ার টানে সংসার ছেড়েছেন সাফিয়া আফরোজ। হয়েছেন মাদকাসক্তও। সর্বশেষ স্বামীর সঙ্গে মিলে আরেকটা জঘন্য ঘটনার জন্ম দিয়েছেন। নিজের মেয়েকে দেহ ব্যবসা করতে বাধ্য করতেন তিনি। তার স্বামী নিজেও সৎ মেয়ের সর্বনাশ করতো।

রাজধানীর পল্লবীতে একটি বহুতল ভবনে আটকে রেখে এক কিশোরী মুন্নীকে (ছদ্মনাম) এসব অবৈধ কাজে বাধ্য করতেন তার মা ও সৎ বাবা। মুন্নীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মঙ্গলবার পৌনে ১২টার দিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনী বিভাগে পাঠানো হয়েছে। এর আগে নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার সকাল সাড়ে ৯টায় নানার বাড়িতে এসে নানাকে সব অবহিত করেন মুন্নী।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে মুন্নীর মা পরকীয়ার টানে সংসার ত্যাগ করেন। তারপর থেকেই মুন্নী রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে তার নানা আবুদল বাতেনের বাসায় থাকতেন। এদিকে মুন্নীর মা দ্বিতীয় স্বামীকেও ছেড়ে দিয়ে সৈয়দ আলম টিপু নামে অন্য আরেকজনের সাথে প্রেম করে বিয়ে করে। সৈয়দ আলম টিপু দৈনিক পত্রিকা প্রথম আলোর বিজ্ঞাপন সেকশনে কাজ করতেন। এখন বেকার। দেড়বছর আগে মুন্নীর সৎ-বাবা এই সৈয়দ আলম টিপু ও তার মা মেয়েকে পড়ালখা করানোর কথা বলে নানার কাছ থেকে নিয়ে আসেন। মেয়েকে তারা মিরপুর, পল্লবীর সাড়ে ১১ নম্বরের ‘শতাব্দী’ অ্যাপার্টমেন্টের একটি ফ্লাটে আটকে রেখে অবৈধ কাজ করতে বাধ্য করেন। মুন্নী রাজি না হলে তার উপর পাশবিক নির্যাতনও চালাতেন তারা।

মুন্নীর নানা আবদুল বাতেন বলেন, ‘মুন্নীর মা–বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে সে আমার কাছেই মানুষ হয়। কিন্তু দেড় বছর আগে পড়ালেখা করানোর কথা বলে মুন্নীর মা ও সৎ বাবা আমার কাছ থেকে তাকে নিয়ে যায়। তারপর থেকে মা মুন্নীকে আমার বাসায় আর আসতে দিতো না তারা। গত শুক্রবার মুন্নী পালিয়ে আমার কাছে ফিরে এসে সব ঘটনা বলে দেয়। আবদুল বাতেন আরো বলেন, ‘মুন্নীর মা ও সৎ বাবা দু’জনই ইয়াবা আসক্ত। সৎ বাবা সৈয়দ আলম টিপু নিজেও তার সাথে অবৈধ কাজ করার জন্য মুন্নীকে বাধ্য করতো।


এ ক্যটাগরির আরো খবর..