ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে প্রবাসী গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কিন্ডারগার্টেন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যস্থ সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও নুরুল ইসলাম ট্রাষ্টের চেয়ারম্যান নুরুল ইসলাম এমবিই। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যস্থ সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সানাওয়ার আলী।
কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হেলার আহমদ ও কিন্ডারগার্টেনের শিক্ষক রুবেল আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিংচাপইড় আলিম মাদরাসার প্রফেসার জাফর সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক অফিসার আমিরুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আছাব মিয়া ও সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অর্থ সম্পাদক মো. শুয়াইবুর রহমান ও সদস্য নুর হোসেন। এসময় জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ জ্যোতি ভৌমিক, একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্মৃতি রানী দাস, মুরব্বী হাছিদ আলী, আবুল ফজল, কাছিদ আলী, সমাজসেবী রাসেল মিয়া, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজল, রাসেল আহমদ, সাজু মিয়া, ললিত মোহন কর, সাবেক শিক্ষক ছামির আহমদ, মো. জাকারিয়া, ছালিক আহমদ, জাকারিয়া আলমসহ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিন্ডারগার্টেনের পক্ষথেকে দুই সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী লায়েক আহমদ।
এদিকে, বিদ্যালয়ে আগমন উপলক্ষে সিংচাপইড় জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষথেকে দুই যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যস্থ সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও নুরুল ইসলাম ট্রাষ্টের চেয়ারম্যান নুরুল ইসলাম এমবিই। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যস্থ সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সানাওয়ার আলী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক হেলাল আহমদের পরিচালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালযের প্রধান শিক্ষক জগৎ জ্যোতি ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক অফিসার আমিরুল ইসলাম ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আছাব মিয়া। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষথেকে দুই সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী গুফরান আহমদ।





