ছাতকে সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা পরিষদের সভা

ছাতক প্রতিনিধিঃ ছাতকে কেয়ার-জিএসকে সিএইটডব্লিউ ইনিশিয়েটিভ আওতাধীন সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্টিত হয়েছে। বৃহম্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাতক সদর হাসপাতালের টিএইচও ডাঃ অভিজিৎ শর্মার সভাপতিত্বে ও কেয়ার এর মাঠ সমন্বয়কারি প্রতিমা রানী রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, সু-সেবা নেটওয়ার্কের সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাসিদা বেগম ন্যান্সি ও সাংবাদিক শাহ্ মো. আখতারুজ্জামান। সভায় গর্ভবতী নারী ও শিশু সেবা

প্রকল্পের বিষয়ে প্রাইভেট সিএসবি নারী সদস্যদের করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন, কেয়ার এর সুনামগঞ্জ জেলা সিওএস সংগীতা বধ্য। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রাইভেট সিএসবি আছিয়া বেগম ও গীতা পাঠ করেন, স্বাস্থ্য পরিদর্শক প্রীতিশ চন্দ দাস। সভাশেষে উপজেলার সু-সেবা নেটওয়ার্কের ৭ সদস্যের কমিটির নাম ঘোষনা ও প্রাইভেট সিএসবি নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

স্বাগত বক্তব্য রাখেন, প্রাইভেট সিএসবি জোসনা বেগম। অনুষ্ঠানে কেয়ার এর টেকনিক্যাল অফিসার অমিত পাল, ফিল্ড ফ্যাসিল্যাটর অমিত দাস, ইদ্রিছ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।