চার্জ গঠন শুনানী জন্য, আদালত এ পরীমণি

চার্জ গঠন শুনানী জন্য, আদালত এ পরীমণি

ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানির জন্য আজ (১৯ এপ্রিল) দিন ধার্য রয়েছে।

মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি সকাল ১০টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯নং আদালতে আসেন। পরীমণির উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ, এর আগে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি ঢাকার সাভার থানায় মামলা করেন।

এরপর থেকে বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।