× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

চা শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৬ পাস

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৬ পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জাতীয় সংসদের নবম অধিবেশনের চতুর্থ দিন মঙ্গলবার বিলটি পাস হয়।

বিলে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো শ্রমিক শারীরিক বা মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পেলে তাকে তহবিল থেকে এককালীন অনুদান দেওয়া হবে। কোনো শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তার স্ত্রী বা স্বামী পাবেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা ও অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে শ্রমিকদের কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে চায়ের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। এ ছাড়া শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে চা শ্রমিক কল্যাণ তহবিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিধায় এই তহবিলের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বিলটি উত্থাপন করা হয়েছে।

গত ১৮ নভেম্বর বিলটি সংসদে তোলেন বাণিজ্যমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিগত সামরিক শাসনামলে জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৮৬ সালের ‘চা শ্রমিক কল্যাণ ফান্ড অধ্যাদেশ’ বাতিল করে বাংলায় আইন করতে বিলটি পাস করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..