× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নারীর উন্নয়নের প্রশংসা করলেন হাজী সেলিম

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের প্রশংসা করলেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম।

দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশ চালায় নারী, সংসার চালায় নারী, পুলিশের প্যারেডে নেতৃত্ব দেয় নারী, বাকি কেবল রাষ্ট্রপতি হওয়া। আজ সবখানে নারীদের জয়জয়কার।’ এরই মধ্যে তার জন্য নির্ধারিত ১২ মিনিট সময় শেষ হয়ে যায়।

এ সময় অধিবেশনের সভাপতির চেয়ারে বসা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া রসিকতা করে হাজী সেলিমের উদ্দেশে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনি নারীর পেছনে সময় নষ্ট করেছেন। আমি আপনার সময় বাড়াতে পারব না। তবে যদি ঢাকাইয়া ভাষায় বলেন, তাহলে আরো দুই মিনিট বলতে পারেন।’ ডেপুটি স্পিকারের এমন কথায় অধিবেশনকক্ষে হসির রোল ওঠে।
অতিরিক্ত সময়ে হাজী সেলিম বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে বলেন, ‘তখন আওয়ামী লীগের অনেক নেতাকে নির্যাতন করা হয়েছে।’

পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী রোজীর বক্তব্যের পর বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

 


এ ক্যটাগরির আরো খবর..