আটোয়ারীতে মাদক বিরোধী মানব বন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে সেন্টার ফর রাইট্স এন্ড ডেভলপমেন্ট (সিআরডি) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২৬ জানুয়ারি সকালে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযানের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবি,সমাজ সেবী, ছাত্র-ছাত্রীসহ সকল স্তরের মানুষ  মাদক বিরোধী শ্লো-গান, ব্যানার ফেস্টুন সহ মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব মোঃ আব্দুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার আবুরাফা মোহাম্মদ আরিফ, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।