× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অধ্যক্ষের যোগদান ও বিদায়ে কলেজ বিএনসিসি’র গার্ড অব অনার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি: অবসরজনিত কারণে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান বিদায় নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হলেন প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম। নবাগত অধ্যক্ষের যোগদান ও সদ্যবিদায়ী অধ্যক্ষের কর্মস্থল ত্যাগ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রশাসন নানা আয়োজন করে। এসময় কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে দুই অধ্যক্ষকে গার্ড অব অনার জানায় বিএনসিসি প্লাটুন।
বিএনসিসি প্লাটুনের সদস্যরা অধ্যক্ষগণকে ফুলেল শুভেচ্ছাও জানান। এসময় লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদ উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোজহারুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার সাহা ও প্রভাষক আবদুল কাদের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষক পরিষদ মিলনায়তনে কলেজের বিভিন্ন বিভাগ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে দুই অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম ১৪তম বিসিএস ব্যাচের ক্যাডার । তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলার সানকিভাঙ্গা গ্রামে। তিনি ২০১১ সালের ৩ ডিসেম্বর থেকে ২০১২ সালের ১১ আগস্ট পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। সর্বশেষ রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন এই শিক্ষাবিদ


এ ক্যটাগরির আরো খবর..