× Banner
সর্বশেষ
‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন

গাজীপুরে স্কুলছাত্র হত্যায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র গিয়াস উদ্দিনকে অপহরণ করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন কাপাসিয়া উপজেলার সালদৈ গ্রামের আতাউর রহমান ও আলম হোসেন। অন্যজন মো. ইউসুফ পলাতক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গাজীপুরের কাপাসিয়ার সালদৈ গ্রামের নিজ বাড়ি থেকে আবদুল বাতেন বেপারীর স্কুলপড়ুয়া ছেলে গিয়াস উদ্দিনকে আসামিরা অপহরণ করে। পরে তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে গিয়াসকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে পুলিশ ওই ছাত্র হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ ২০ বছর পর আজ দুপুরে আদালত তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর দুজনকে অব্যাহতি দেওয়া হয়


এ ক্যটাগরির আরো খবর..