খুলনার ডুমুরিয়া আগামী ৯ জুলাই থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া, খুলনা॥  খুলনার ডুমুরিয়া উপজেলায় আগামী ৯ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পরিচয় পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরন করা হবে। উপজেলা সহ ১৪টি ইউনিয়নে ২লাখ ৪৫ হাজার ৪শ’ ৭৮জন ভোটারের মধ্যে ২লাখ ২০ হাজার ৩শ’ ৯০ জন ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে ।

উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান জানান, সারাদেশের ন্যায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় চলতি মাসের ৯ জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র(স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরুকরা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্ড দেয়া হবে। স্মার্ট কার্ড বিতরণের সময় পুরাতন ভোটারদের তাদের পুরাতন পরিচয়পত্র নির্দিষ্ট কেন্দ্রেজমা দিয়ে নতুন স্মার্ট কার্ড নিতে হবে। কার্ড বিতরন কালে প্রত্যেক ভোটারের দুই হাতের ১০টি আঙ্গুলে ছাপ ও চোখের রেটিনা স্ক্যান নেয়া হবে।

উপজেলার ১৪টি ইউনিয়নে ২৫টি কেন্দ্রে ২লাখ ৪৫ হাজার ৪শ’ ৭৮জন মোট ভোটারের মধ্যে ২লাখ ২০ হাজার ৩শ’ ৯০ জন ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে। কার্ড বিতরনের প্রথম দিন ৯ জুলাই রংপুর ইউনিয়নে ৪টি কেন্দ্রে ১৩ হাজার ৪শ’ ৯৩ ভোটার, ১৪ জুলাই থেকে ১৮ জুলাই রঘুনাথপুর ইউনিয়নে ২টি কেন্দ্রে ১৮ হাজার ৬শ’ ১৬ ভোটার, ১৯ জুলাই থেকে ২৩ জুলাই ধামালিয়া ইউনিয়নে ২টি কেন্দ্রে ১৬ হাজার ২শ’ ৩১ ভোটার, ২৪ জুলাই থেকে ২৮ জুলাই রুদাঘরা ইউনিয়নে ১টি কেন্দ্রে ১৬ হাজার ৯শ’ ৫১ ভোটার, ২৯ জুলাই থেকে ১ আগস্ট ভান্ডারপাড়া ইউনিয়নে ২টি কেন্দ্রে ১২ হাজার ৭শ’ ২০ ভোটার, ২ আগস্ট থেকে ৬ আগস্ট সাহস ইউনিয়নে ৩টি কেন্দ্রে ১৪ হাজার ২৫, ৭ আগস্ট থেকে ৯ আগস্ট শরাফপুর ইউনিয়নে ১২ হাজার ৭শ’ ১৩ ভোটার, ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত মাগুরখালী ইউনিয়নে ১টি কেন্দ্রে ১০ হাজার ৮শ’ ১ ভোটার, ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত শোভনা ইউনিয়নে ১টি কেন্দ্রে ১৫ হাজার ৪শ’ ১১ ভোটার, ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আটলিয়া ইউনিয়নে ২টি কেন্দ্রে ২২ হাজার ৪শ’ ৬৭ ভোটার, ৩রা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মাগুরাঘোনা ইউনিয়নে ১টি কেন্দ্রে ১৫ হাজার ৭শ’ ৯৪ ভোটার, ৮ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত খর্ণিয়া ইউনিয়নে ২টি কেন্দ্রে ১৪ হাজার ২শ’ ৬২ ভোটার, ১২ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডুমুরিয়া সদর ইউনিয়নে ২টি কেন্দ্রে ১৯ হাজার ৪শ’ ৭৭ ভোটার ও ১৮ সেপ্টেম্বর তারিখ হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গুটুদিয়া ইউনিয়নে ১টি কেন্দ্রে ১৭ হাজার ৩শ’ ৭৯জন ভোটারদেরকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।