× Banner
সর্বশেষ
স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুড়িগ্রাম প্রতিনিধি

খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিনজন অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগবিধি লঙ্ঘন, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, জাল সনদ ব্যবহার এবং সরকারি বরাদ্দ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে তদন্ত করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং। তিনজন অধ্যক্ষ হলেন, অধ্যক্ষ রীতা রানী দেব, এস এম সালাহউদ্দিন আহমেদ এবং শহিদুল ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার শিক্ষা ভবনে তদন্ত সভায় লিখিত বক্তব্য, প্রমাণ হিসেবে নথিপত্র ও আর্থিক তথ্য উপস্থাপন করেন অভিযোগকারী কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি লুৎফর রহমান। অভিযোগগুলো নথিভুক্ত করে পরীক্ষণ-বাছাই প্রক্রিয়া শুরু করেছে অধিদপ্তর।

তদন্ত কমিটির কাছে তিনজন সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ও জাল সনদধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, গত কয়েক বছরের হিসাব–নিকাশের ফরেনসিক অডিট, আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার এবং ভবিষ্যতে অনিয়ম বন্ধে বিশেষ মনিটরিংয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

মনিটরিং ও ইভালুয়েশন উইং জানায়, তদন্ত কার্যক্রম চলমান। উপস্থাপিত অভিযোগ, নথিপত্র এবং আর্থিক তথ্য পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৮ জনকে বিধিবহির্ভূত নিয়োগ দেন অধ্যক্ষ রীতা

লুৎফর রহমানের লিখিত অভিযোগপত্রে বলা হয়,  রীতা রানী দেব ১৯৯৮ সালে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক পদে যোগদানের সময় স্ট্যাম্পে হলফনামা দিয়ে জানান, এটি তার প্রথম চাকরি। পরবর্তীতে অধ্যক্ষ হওয়ার আবেদনে ১৯৯৫ সাল থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা দেখিয়ে জ্যেষ্ঠতার দাবি করেন, যা পূর্ব হলফনামার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

সাবেক এই অধ্যক্ষের বিরুদ্ধে ২৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা এবং তার মেয়াদকালে প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটির কাছে সব তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে বলেও জানান অভিযোগকারী লুৎফর রহমান।

লিখিত অভিযোগপত্রে তিনি বলেন, অধ্যক্ষ রীতা নিয়োগ দিতে ডোনেশনের নামে অর্থ গ্রহণ, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের কোনো সরকারি রশিদ বা ব্যাংক এন্ট্রি না রাখা এবং নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট নথি উপস্থাপন না করাসহ নিয়োগবিধি ও নানা আর্থিক নিয়মভঙ্গ করেন।

অভিযোগে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ২৫ জন শিক্ষকের মধ্যে কয়েকজনের সঙ্গে সাবেক অধ্যক্ষ রীতা রানী দেবের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে। এছাড়া পাঁচজন শিক্ষক এনটিআরসি’র জাল সনদ দিয়ে চাকরি পান।

একজন নিয়োগপ্রার্থী এফিডেভিটের মাধ্যমে অর্থ লেনদেনের দাবি করেছেন। অভিযোগে তার কপিও দাখিল করা হয়েছে।

অধ্যক্ষ রীতার বিরুদ্ধে আর্থিক লেনদেনে উত্থাপিত অন্যান্য অনিয়মের মধ্যে সরকারি বরাদ্দ (টিআর/কাবিখা, জেলা পরিষদ, নির্মাণ কাজ) ব্যবহারে অসামঞ্জস্য, ছাত্র–ছাত্রীদের ভর্তি ফি, টিউশন ফি, পরীক্ষার ফি সংক্রান্ত আয় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা না হওয়া, একাধিক ভাউচারে অসঙ্গতি, বিভিন্ন ফি সংক্রান্ত রশিদ না দেওয়ার অভিযোগগুলোও তদন্তের জন্য বিবেচনায় নিয়েছে মাউশি।

অভিযোগকারীর দাবি, ২০১৬ সালের অডিট প্রতিবেদনে অধ্যক্ষ রীতা প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্য হারে বেশি দেখান, যা আগের হিসাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

অর্থ আত্মসাৎ করেন অধ্যক্ষ সালাহউদ্দিন

অভিযোগেপত্রে বলা হয়, রাজনৈতিক সুপারিশে অধ্যক্ষের পদ লাভ করেন এস এম সালাহউদ্দিন আহমেদ। প্রতিষ্ঠানের ৪৪ লাখ ১১ হাজার ১৩৪ টাকা তছরুপের অভিযোগে গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্তও করেছিলেন, যা এখনো পরিশোধ করা হয়নি।  এ তথ্যগুলোও তদন্তের জন্য নথিভুক্ত করা হয়েছে বলে জানান অভিযোগকারী লুৎফর রহমান।

প্রশাসনিক অনিয়ম করেন অধ্যক্ষ শহিদুল  

তদন্তকারী সংস্থার কাছে অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে উপস্থাপিত নথি ও কাগজপত্রে বলা হয়, তিনি সভাপতি নিয়োগে ভুয়া তথ্য উপস্থাপন, অবসর গ্রহণের আগের দিন একাধিক রেজুলেশন সম্পন্ন, অনিয়মে নোটিশ ছাড়াই সভা পরিচালনা, জনতা ব্যাংকের কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার শাখা থেকে একদিনেই ছয় লাখ ৮১ হাজার টাকা উত্তোলনে অসঙ্গতিমূলক তথ্য দিয়েছেন।

অভিযুক্ত সাবেক তিন অধ্যক্ষের কাছে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে তাদের মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..