× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

বেনাপোলে আম্পানের ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন বিতরন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল পৌরসভার ৯ নং ওয়াড বড় আঁচড়া  গ্রামে আম্পানের ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বেনাপোল বড় আঁচড়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্টাতা কামাল হোসেন।
আজ ১৮ (আগষ্ট)মঙ্গলবার  সকাল ১০ টার সময় বড় আঁচড়া গ্রামে আম্পানের ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন বিতরন করেন।
শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোনছের আলী, একটি ঘরে তিনটি পরিবার নিয়ে কষ্টের মধ্যে বসবাস করছিলো, এমন সময় মোনছের আলী শেখ রাসেল স্মৃতি সংসদের অভিভাবক কামাল হোসেনের কাছে তার কষ্টের কথা জানালে তার কষ্টের কথা শুনে শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন তার কষ্টের কথা শুনে চোখের পানি ধরে রাখতে  পারলেন না। পরের দিন সকালে তাকে ৫৩ পিচ টিন দিয়ে ঘর মেরামত করতে বলেন।
সভাপতি কামাল আরও বলেন আজ সারা বিশ্বে করোনা ভাইরাসে সংক্রামিত তার পরে আস্পানের ঝড় মানুষ কত অসহায় হয় পড়েছে। আমি নিজেকে ধন্য মনে করছি একজন অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে এবং এই অসহায় মানুষটি তার পরিবার সবাইকে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে বলে আমি মনে করি।
বড় আঁচড়া গ্রামের মোনছের আলী বলেন। আম্পানের ঝড়ে আমার ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে যায় সেটা মেরামত করার মত আমার কোনো ক্ষমতা ছিলোনা নিজে কোনো কাজ কর্ম করতে পারি না।
তার পরে নিজের সংসার চালানোর মত অর্থ আমার নাই কিভাবে এই ঘরটি মেরামত করবো। এমন সময় বড় আঁচড়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্টাতা কামাল হোসেনের কাছে গিয়ে বিষয়টি জানায়।পরের দিন সকালে শেখ রাসেল     স্মৃতি সংসদের প্রতিষ্টাতা কামার হোসেন সেই অসহায় মানুষের বাড়ি ৫৩ পিস টিন নিয়ে  হাজির হলেন। মোনছের আলী তার বাড়ি টিন এবং কামালকে দেখে অবাক হলেন এবং আনন্দে কেঁদে দুই হাত তুলে দোয়া করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সকল সংঘঠনের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল বড় আঁচড়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্টাতা কামাল হোসেন। নব নির্বাচিত সভাপতি জামাল খাঁন, সাধারন সম্পাদক শামীম আহমেদ,সাংঘঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন,অন্যান্য সদস্য বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..