× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

কোচ কন্টের বদলি খুঁজছে টটেনহ্যাম

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
antonio konte

এন্টনিও কন্টের পরিবর্তিত হিসেবে চেলসির সাবেক কোচ মরিজিও সারিকে চুক্তিবদ্ধ করতে চায় টটেনহ্যাম হটস্পার্স। চলতি মৌসুম শেষে তিনি যদি স্পার্স শিবির ছেড়ে যান তাহলে সারিকেই নিয়োগ দিতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ইতালীয় গণমাধ্যমের ভাষ্যমতে ২০২৩ সালের গ্রীষ্মেই টটেনহ্যামের সঙ্গে কন্টের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে পরিবর্তিত হিসেবে সারিকে পেতে চায় ক্লাবটি। বর্তমানে ল্যাৎসিওর দায়িত্বে থাকা সারিকে  পর্যবেক্ষনে রেখেছে টটেনহ্যাম।

এই মুহুর্তে কন্টের মতো অভিজাত কোচের তালিকায় নেই সারি। তবে সম্ভাব্য কোচ হিসেবে তিনি মন্দ হবেন না  বলেই  গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

মজার ব্যাপার হচ্ছে ২০১৮ সালে চেলসিতে কন্টের পরিবর্তিত হিসেবেই যোগ দিয়েছিলেন সারি। ইতালিয় কোচ ৬৪ বছর বয়সি  ২০১৮-১৯ মৌসুমে চেলসিকে এনে দিয়েছিলেন উয়েফা ইউরোপা লিগের ট্রফি। ২০১৯-২০ মৌসুমে তিনি জুভেন্টাসকে পাইয়ে দেন সিরি এ’ লিগের শিরোপা।


এ ক্যটাগরির আরো খবর..