× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

কোহলির আরও একটি রেকর্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

এমনকি লিওনেল মেসিও ফর্ম হারিয়ে ফেলেছেন, কিন্তু বিরাট কোহলির ব্যাটে রান চলছেই। গত ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলেছেন। এ নিয়ে টি-টোয়েন্টিতে টানা চারটি ইনিংস খেলছেন ৭৫‍+ রানের। টি-টোয়েন্টিতে যে কীর্তি আর কারও নেই।

অবিশ্বাস্য একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়ে এসেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কোহলি। সেই ফর্মটা যেন টেনে এসেছেন আইপিএলেও। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮২ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রান করার পর আইপিএলের প্রথম দুই ম্যাচে করেছেন ৭৫ ও ৭৯।

বিশ্বকাপে মাত্র পাঁচ ইনিংসে ২৭৩ রান করেছেন। আইপিএলে প্রথম দুই ম্যাচে করে ফেললেন ১৫৪। খেলাটা মাত্র ২০ ওভারের। তা ছাড়া তিনি ওপেনারের ভূমিকাতে নামেনও না। ফলে, খেলার জন্য হাতে পান খুব কম সময়। এরই মধ্যে কোহলি রানের বন্যা বইয়ে দেন।
আগামীকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দেখা যাক, কোহলি এ ম্যাচে কী করেন।


এ ক্যটাগরির আরো খবর..