কুড়িগ্রামের রাজারহাটে চাঁদার টাকা না পেয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮-০৯-১৯ :  কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদের প্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সাজেদুর
রহমান মন্ডল চাঁদের উপর হামলার প্রতিবাদ ও সংশ্লিস্টদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেসকব্লাব রাজারহাটের আয়োজনে শনিবার সকাল ১১টায় প্রেসক্লারে সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নুর মো. আক্তারুজ্জামান, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাইফুল মোস্তফা, সহকারি অধ্যাপক দিলরুবা বেগম, প্রেসক্লাব সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, সাজেদুর রহমান মন্ডল চাঁদের ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী তার উপর বর্বর হামলা চালিয়েছে। এর তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

গত ২৪ সেপ্টেম্বর বৈদ্যেরবাজার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে সাজেদুর রহমান মন্ডল চাঁদের উপর হামলা চালায়। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্ত্রী ফরিদা ইয়াসমিন রিতা বাদী হয়ে মশিউর রহমান বিপ্লবসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।