কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত

কুড়িগ্রাম  প্রতিনিধি:   কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা পাটি  অফিস হতে আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পার্টি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো: জাফর আলী, সহ-সভাপতি এমএ চাষী করিম, এ্যাড: আব্রাহাম লিংকন, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আবু মো: সাঈদ হাসান নোমান, সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন দুলাল, ছাত্রলীগ সাধারন সম্পাদক রাকিবুজ্জামান রনি, সাবেক ছাত্রলীগ নেতা মেনহাজুল ইসলাম আইয়ুব, মহিলা আ.লীগের ফাল্গুনী তরফদার, জেসমিন লাকী, লাভলী, ফাতেমা প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করেন জেলা আ. লীগ সাধারন সম্পাদক মো: জাফর আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।