× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পি আই ডি

তিতাসের অভিযান এক লাখ টাকার অধিক অর্থদণ্ড এবং ৭টি মামলা দায়ের

ACP
হালনাগাদ: সোমবার, ২১ জুলাই, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ

ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গতকাল তিতাসের অভিযানে এক লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং ৭টি মামলা দায়ের করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং অননুমোদিত গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন অপসারণ, পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং আবাসিক শ্রেণির আনুমানিক ১০৩টি দ্বিমুখী স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, অননুমোদিত তিনজন গ্রাহকের মোট ৩৫টি চুলা বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং পাঁচটি মামলা দায়ের করা হয়।

গাজীপুরের টঙ্গী থানাধীন দত্তপাড়া এলাকায় পরিচালিত অভিযানে গ্যাসের চাপ বৃদ্ধিকারী বুস্টারের অবৈধ ব্যবহারের কারণে দুজন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট দু’টি মামলা দায়ের করা হয়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজস্ব ফাঁকি রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সৈকত রায়হানের নেতৃত্বে এ দু’টি অভিযান পরিচালিত হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..