× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮-০৯-১৯ কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার বেলা ১২টায় পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবা পান্ডে, সাধারণ সম্পাদক অসীম কুমার, রবি রোস, রামজীবন কুন্ড, সিনিয়র সাংবাদিক শফি খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমূখ। সভায় জেলার সকল উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, জেলায় এবারে ৪শ ৮৮টি পূজা মন্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। পূজো চলাকালে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না গেট সেজন্য সচেস্ট থাকবে পুলিশ প্রশাসন। প্রতি মন্ডপে একজন পুলিশ সদস্যের নেতৃত্বে ৬জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলায় পূজো কমিটির নিজস্ব লোকজনকেও দায়িত্ব পালনের জন্য বলেন পুলিশ সুপার।


এ ক্যটাগরির আরো খবর..