× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

কীটনাশকের সুষম ব্যবহার ও বন্টনে ব্যবসায়ীদের করনীয় বিষয় নিয়ে ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ।

সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে এ সম্মেলনের আয়োজন করে গোল্ডেন এগ্রোভেট লিমিটেড। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মিঠু চন্দ্র অধিকারী, মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিচালক মোক্তার হোসেন। সমাবেশে ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ ৮ টি জেলার কীটনাশক ব্যবসায়ীরা অংশ নেয়।

সেসময় বক্তারা, ফসলে কীটনাশকের সুষম ব্যবহার নিশ্চিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যবসায়ীদের করণীয় নানা বিষয়ে পরামর্শ প্রদাণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..