ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা নিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। ‘শুধুমাত্র আইনের শাসন নয়, মানবিক মুল্যবোধই পারে নারীর প্রতি সহিংসতা রোধ করতে’ এ বিষয়ের উপর প্রতিযোগীতা করে কসাসের সদস্যরা। এর আগে কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক প্রতিযোগীতার উদ্বোধন করেন। এসময় কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।