সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন – সমাজকল্যাণ মন্ত্রী

সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন – সমাজকল্যাণ মন্ত্রী
সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন

আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা কোনো ঘুপচি বা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা উন্মুক্ত গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সামান্যতম সৎ সাহস থাকে, তবে বিদেশে পালিয়ে না থেকে দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হন।”

রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ডা. জাহিদ বলেন, “যারা পাখির মতো গুলি চালিয়ে নির্দোষ মানুষ হত্যা করেছে, দেশের জাতীয় সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি চালিয়েছে—তাদের প্রতিটির হিসাব এই বাংলাদেশের মাটিতেই দিতে হবে।”

আদালতের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন। স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ‘মব কালচার’ সৃষ্টির নানা উসকানি দিচ্ছে এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিএনপির ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠানো হয়েছে। এমনকি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তবুও বিএনপির নেতাকর্মীরা কখনো আদর্শ ও দলীয় আনুগত্য থেকে বিচ্যুত হননি। এই দেশের মানুষকে সাথে নিয়েই বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, যুবদলের জেলা সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।