গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই – এলজিআরডি মন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই – এলজিআরডি মন্ত্রী
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, “তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত না হলে জাতীয় পর্যায়ের গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় হয় না। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে নাগরিকদের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে কার্যকর স্থানীয় সরকার অত্যন্ত জরুরি।

এজন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়ানো ও ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন।” এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়নে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে দুই দেশ একসাথে কাজ করতে সম্মত হয়েছে। উক্ত সাক্ষাতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।