× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

কুষ্টিয়ায় আঃ লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের মণ্ডলপাড়ায় আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত দুজন হলেন ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫)। তাঁরা ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলীর পক্ষের লোক। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন ও মজিদ মেম্বারের লোকজনদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে মাঝপাড়া গ্রামের মণ্ডলপাড়ায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি গোলাগুলিরও ঘটনাও ঘটেছে।

সংঘর্ষে ইউপি চেয়ারম্যান কেরামত আলীর পক্ষের সমর্থক ইমান আলী মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একই পক্ষের শাহাবুদ্দিন নামে আরো একজনের মৃত্যু হয়। অপর পক্ষের আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার ও চাপাইগাছী বিলের দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।


এ ক্যটাগরির আরো খবর..