× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

কুলাউড়ার টিলাগাঁওয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ নানা আয়োজন আর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁওয়ে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী।

অনুষ্টান সূচীতে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল বেলা স্থানীয় ঐতিহ্যবাহী লালবাগ জগন্নাথ জিউড় আশ্রম হতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন গ্রাম, বাজার পদক্ষিণ করে আবার আশ্রমে ইতি টানে। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন লাল দেবের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, কুলাউড়া থানার এস আই কানাই চক্রবর্তী,শিক্ষক আদিত্য চন্দ্র দেব, সমাজকর্মী নৃপেন্দ্র পাল, টিলাগাঁও হিন্দু মহাজোটের সভাপতি বিরেন্দ্র বৈদ্য, লালবাগ সেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মাধব দেব,সাধারন সম্পাদক মন্তোষ দে, অর্থ সম্পাদক গৌরাঙ্গ সদয় দে, টিলাগাঁও পূজা কমিটির সভাপতি পলাশ চন্দ্র ধর,  জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি নান্টু চন্দ্র দেব, সাধারন সম্পাদক অসিম ধর প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ পদাবলী কীর্তন পরিবেশনা করেন নারায়ন মল্লিক সাগর। দিনব্যাপী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্টান মালায় প্রচুর ভক্তবৃন্দের উৎবমূখর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও কুলাউড়া উপজেলার রঙ্গিলকুল বিদ্যাশ্রম, মাগুড়া গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়, সিটিএস মন্দির সহ বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্দোগে মহাসমারোহে সনাতনী ভক্তবৃন্দের শতষ্পূর্ত অংশগ্রহনে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।


এ ক্যটাগরির আরো খবর..