× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল – তথ্য প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল - তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।

আজ ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যে রাস্তার কাজ ও বিভিন্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছি, তা জাতীয়তাবাদী দলের একটি উন্নয়নমুখী কাজের নিদর্শন। এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা- ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। পরে হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজ, কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং সদর ইউনিয়নের কচুন্দরায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় তিনি বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়ন চাই। তবে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’ হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-

৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী স্থানীয় এলাকায় মিনি স্টেডিয়াম, হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন এবং বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ করার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..